অদ্য ৩০ মার্চ ২০২৬ তারিখ ১০৩০-১৪০০ ঘটিকা পর্যন্ত বিজিবি’র আভিযানিক দল এবং ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন এলাকার ফুয়েল ষ্টেশন সমূহে জ্বালানী তেল বিক্রয় কার্যক্রম মনিটরিং এবং জ্বালানী তেলের অবৈধ মজুদ, পাচাররোধ ও অধিকমূল্যে বিক্রয় বন্ধে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর নায়েব সুবেদার মোঃ নুরে আলম হাওলাদার এর নেতৃত্বে বিশেষ আভিযানিক দল এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব কনোজ দেওয়ান, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর সমন্বয়ে সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন এলাকার ফুয়েল ষ্টেশন সমূহে জ্বালানী তেল বিক্রয় কার্যক্রম মনিটরিং এবং জ্বালানী তেলের অবৈধ মজুদ, পাচাররোধ ও অধিকমূল্যে বিক্রয় বন্ধে অভিযান পরিচালনা করা হয়।
বর্ণিত অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৫ কিঃমিঃ উত্তরে সাতক্ষীরা শহরের নিকটস্থ পলাশপোল নামক স্থানে বসত বাড়ীতে লুকিয়ে রেখে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে জ্বালানী তৈল মজুদ রাখার কারণে আনোয়ার হোসেন খোকন, গ্রাম-পলাশপোল, ডাকঘর-পলাশপোল, উপজেলা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জ্বালানী তেল অবৈধ মজুদ বন্ধে অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আজকালের কন্ঠ/আর এস