Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩০, ২০২৬ , ৪:২৮ অপরাহ্ণ

লঙ্কাকাণ্ড ! প্রেমের কি টান !রাজারহাটে কাকীকে নিয়ে ভাতিজা উধাও

লেখকঃ মোঃ রেজাউল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পারিবারিক সম্পর্ক অগ্রাহ্য করে এক কাকীকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার নিকট আত্মীয় (কাকী) এক গৃহবধূর সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখছিলেন। প্রায় ১০ দিন আগে রাতে তারা নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, দুজনেই একসঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা জানান, বিষয়টি আগে থেকে অনেকের অজানা ছিল এবং হঠাৎ করে তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় গ্রামজুড়ে বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, পারিবারিক সম্পর্কের এমন ভাঙন সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বিষয়টিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। একই সঙ্গে দুই পরিবারের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলেও জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে, পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন