Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ

তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার দেবে সরকার

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার।আজ (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার কর্তৃক উচ্চমূল্যে আমদানিকৃত জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানী সব ব্যক্তি–প্রতিষ্ঠান–সংস্থার জন্য উম্মুক্ত থাকবে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন