Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৯, ২০২৬ , ৬:১৪ অপরাহ্ণ

শেষ রক্ষা হয় নাই, ঘাতক ট্রাক চালক র‍্যাবের হাতে গ্রেফতার

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার ঘটনার মূল হোতা ট্রাকচালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর একটি দল। এর আগে বেনাপোল থেকে ট্রাকটি জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৯ মার্চ) বিকালে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নড়াইলে আনার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে তেল না পেয়ে ট্রাক চালক সুজাত আলী কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে পাম্পের অদূরে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করে পালিয়ে যায়।

নিহত ম্যানেজারের নাম নাহিদ সরদার (৩৫)। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তিনি তানভীর ফিলিং স্টেশনে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

ট্রাকচাপার ঘটনায় নাহিদের বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন