Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৮, ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ

বাউফল জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

লেখকঃ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে নির্মমভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাউফল বিএনপি।

সকাল ১১ টায় পটুয়াখালী- ২ বাউফল আসনের বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পৌর শহরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো: তসলিম তালুকদার। ওই সময় তিনি বিএনপি নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াত কর্মীদের বিচার দাবী করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন