Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৭, ২০২৬ , ৭:১২ অপরাহ্ণ

গৌরনদীতে গণপরিবহনের শৃঙ্খলা রক্ষা ও জ্বালানি মজুদদারি প্রতিরোধে অভিযান

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

গণপরিবহনের শৃঙ্খলা রক্ষা ও জালানি মজুদদারি প্রতিরোধে বরিশালের গৌরনদীতে শুক্রবার ২৭ মার্চ ২০২৬ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্টে জরিমানা ও জনসচেতনামূলক অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমী) মোঃ মেহেদি হাসান।

এসময় বরিশালগামী বাসের ১৩ জন যাত্রীকে বরিশাল পৌঁছে না দিয়ে পথিমধ্যে গৌরনদী স্টান্ডে নামিয়ে নতুন যাত্রী দিয়ে গাড়ি পূর্ণ করায় একজনকে ১০,০০০/ টাকা জরিমানা অনাদায়ে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এবং ১৩ জন যাত্রীকে অভিযুক্ত কর্তৃক অন্য গাড়িতে করে বরিশাল পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয় এবং সড়কের উপর পার্কিং করায় ২ টি গাড়িকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।

একইদিন পেট্রোল পাম্পসহ জ্বালানি সংশ্লিষ্ট দোকানগুলো পর্যবেক্ষণ করে জ্বালানি মজুদদারি প্রতিরোধে সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহদী হাসান জানান জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরকম অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন