Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৬, ২০২৬ , ৩:০৭ অপরাহ্ণ

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি
ওগাঁয় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নওগাঁর জেলা প্রশাসক, মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন এবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আকর্ষণীয় কুচকাওয়াজ প্রদর্শিত হয়। অতিথিবৃন্দ কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন