Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৬, ২০২৬ , ১:৫৩ অপরাহ্ণ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক যুবতীর মৃত্যু হয়েছে। আজ (বৃহষ্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। মনে হয়েছে সে ট্রেন আসার অপেক্ষা করছে। এরপর এ দূর্ঘটনা ঘটে।

বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০ টার পর বার বাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর। ইতিমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে ধারনা করছি মেয়েটি আত্মহত্যা করতে পারে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন