Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৫, ২০২৬ , ৬:৫৪ অপরাহ্ণ

ঈদের বিনোদন ছড়িয়ে পড়েছে নেত্রকোনার বাইপাস সড়কেও

লেখকঃ সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধি :

সারাদেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র। পরিবার-পরিজনের সঙ্গে খুশির এই মুহূর্ত ভাগাভাগি করতে ঘর থেকে বের হচ্ছেন মানুষ। আর সেই আনন্দে মেতে উঠতে নেত্রকোণায় এখন মানুষের ভিড় বাইপাস সড়কে।

নেত্রকোণা শহরে তেমন কোনো বিনোদন কেন্দ্র বা পার্ক না থাকায়, ঈদের ছুটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে বাইপাস সড়কই হয়ে উঠেছে অস্থায়ী পর্যটন কেন্দ্র। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে খোলা আকাশের নিচে একটু স্বস্তির সময় কাটাতে এখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

দর্শনার্থীরা বলছেন, শহরে কোনো পার্ক বা বিনোদনের জায়গা না থাকায় বাধ্য হয়েই তারা এই সড়ককে বেছে নিয়েছেন। তাদের দাবি, নেত্রকোণায় একটি আধুনিক পার্ক গড়ে তোলা হলে ছুটির দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠবে।ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি, কিন্তু যাওয়ার মতো ভালো কোনো জায়গা নেই। তাই এখানে এসেছি। আমরা চাই, নেত্রকোণায় একটা সুন্দর পার্ক হোক।

স্থানীয়রা বলেন, একটি পরিকল্পিত পার্ক শুধু বিনোদনের সুযোগই বাড়াবে না, বরং শহরের সৌন্দর্য ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।ঈদের আনন্দে মানুষের ঢল নামলেও, স্থায়ী বিনোদন কেন্দ্রের অভাব স্পষ্ট নেত্রকোণায়। তাই নগরবাসীর প্রত্যাশা একটি আধুনিক পার্ক গড়ে উঠুক, যেখানে প্রতিটি উৎসবেই মিলবে স্বস্তির নির্মল আনন্দ।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন