Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৫, ২০২৬ , ৩:৩০ অপরাহ্ণ

মান্দায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ আরিফ হোসেন , মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৫শে মার্চ) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সভা কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারি টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল নওরোজ বৈশাখ সহকারী কমিশনার ভূমি। উক্ত আলোচনা সভায় ২৫ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।২৫শে মার্চ কালো রাতে যারা নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে তাদের ধিক্কার জানাই।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন