রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩মার্চ)রাত আনুমানিক ১০ টার সময় ।রংপুর-সৈয়দপুর মহাসড়কের মালিবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: ফেরদৌস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টার সময় ভিকটিম মো: ফেরদৌস মোটরসাইকেল যোগে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রংপুর সদর থানাধীন মালিবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী ‘এইচ এ পরিবহন’ (ঢাকা মেট্রো-ব ১২-১৫৩০) নামক একটি দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফেরদৌস গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করা হয়।নিহত মো: ফেরদৌস (৪২) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পরশুরাম থানার কোবারু গ্রামের আ: ছামাদের পুত্র।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়েছে। খবর পেয়ে রংপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
আজকালের কন্ঠ/আর এস