Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২১, ২০২৬ , ১১:৪৬ পূর্বাহ্ণ

সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক-শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন