Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২৬ , ৫:৫৬ অপরাহ্ণ

সন্দ্বীপে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সেলামী বিতরণ

লেখকঃ মো: এমদাদ হোসেন,সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :

সন্দ্বীপে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দানে ঈদ সেলামী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টায় স্থানীয় দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে এই বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাব ও সন্দ্বীপ অধিকার আন্দোলন।

উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ উপভোগে অংশগ্রহণ নিশ্চিত করা। শিশুদের হাতে উপহার তুলে দেন সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হাসানুজ্জামান সন্দ্বীপী এবং উপস্থিত স্বেচ্ছাসেবীরা।

উপজেলার সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রোমেনা আফরোজ বলেন, “এই ধরনের উদ্যোগ শিশুদের মানসিক উন্নয়নে সাহায্য করে এবং তাদের মাঝে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করে। আমরা আশা করি আগামীতে আরও বেশি শিশু এই ধরনের আনন্দে অংশগ্রহণ করতে পারবে।”

এসময় স্থানীয় সাংবাদিক আবু সাঈদ খান, সমাজকর্মী জাহিদুল ইসলাম মুরাদ,সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান উপস্থিত ছিলেন। শিশুরা আনন্দে মুখর হয়ে পরিবারকে আনন্দের বার্তা পৌঁছে দেয় এবং উপস্থিত অতিথিরা তাদের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন