Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২৬ , ৪:০২ অপরাহ্ণ

কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ আয়োজন করলেন এমপি মুজিব

লেখকঃ এহিয়া আহমদ রাফি , কমলগঞ্জ ( মৌলভীবাজার ) প্রতিনিধি :

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এক চমৎকার মানবিক উদ্যোগ নিয়েছেন এমপি হাজী মুজিব। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক উপহার এবং ব্যতিক্রমী এক ‘মেহেদী উৎসব’-এর আয়োজন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে সংসদ সদস্যের নিজ বাসভবনে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুধু পোশাক বিতরণেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন; শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেওয়ার বিশেষ ব্যবস্থাও ছিল। আর সেই উৎসবে মেতে ওঠে সমাজের অবহেলিত এসব শিশু।

সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। বিশেষ করে এই শিশুদের আনন্দই আমাদের আসল সার্থকতা। আমি চেয়েছি তারা যেন কেবল পোশাকই না পায়, বরং উৎসবের পূর্ণ আমেজ অনুভব করতে পারে। মেহেদী উৎসবের মাধ্যমে তাদের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করেছি মাত্র। এছাড়া এসব শিশু যেন পড়ালেখা করে ভবিষ্যতে সমাজে ভালো ভূমিকা রাখতে পারে—সে লক্ষ্যেও আমরা সবাই মিলে কাজ করব।”

শিশুদের এই আনন্দঘন মুহূর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর এস

 

প্রিন্ট করুন