Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৯, ২০২৬ , ২:১৪ অপরাহ্ণ

দুর্গাপুরে তরুণদের সংবর্ধনা দিল সাদমান টিপু ফুটবল একাডেমি

লেখকঃ সুশীলআচার্য্য, নেত্রকোণা জেলা প্রতিনিধি :

স্বপ্ন, সাহস আর সম্ভাবনার গল্প লিখছে তরুণ প্রজন্ম—আর সেই গল্পকে সম্মান জানাতেই এগিয়ে এসেছে সাদমান টিপু ফুটবল একাডেমি। একাডেমির পক্ষ থেকে তরুণদের জনপ্রিয় কবি, উপস্থাপক, কলামিস্ট ও একটিভিস্ট হাফসা ইসলাম মোহ-কে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক। আজ ১৮ই মার্চ বুধবার সকালে সম্প্রতি নেত্রকোণার দূর্গাপুরে আয়োজিত এক আন্তরিক ও প্রাণবন্ত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। ক্রীড়া ও সংস্কৃতির মেলবন্ধনে সাজানো এ আয়োজন যেন হয়ে ওঠে তরুণদের স্বপ্ন দেখার এক উজ্জ্বল মঞ্চ। উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য উদ্যমী তরুণ।

সম্মাননা গ্রহণ করে হাফসা ইসলাম মোহ বলেন, এই ভালোবাসা ও স্বীকৃতি আমার পথচলাকে আরও শক্তিশালী করবে। তরুণদের জন্য কাজ করতে পারা আমার কাছে শুধু দায়িত্ব নয়, এক ধরনের ভালোবাসা। খেলাধুলা ও সংস্কৃতির সমন্বয়ই পারে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে।তিনি আরও বলেন, এমন উদ্যোগ তরুণদের সৃজনশীলতা ও মানবিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তিনি ভবিষ্যতেও এই ধরনের কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।

একাডেমির প্রতিষ্ঠাতা সাদমান টিপু বলেন,আমরা বিশ্বাস করি, ফুটবল শুধু খেলা নয় এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিকতার শিক্ষাও দেয়। হাফসা ইসলাম মোহ’র মতো অনুপ্রেরণাদায়ী তরুণদের সম্মান জানাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।তিনি আরও জানান, একাডেমি ভবিষ্যতেও তরুণদের সঠিক পথে পরিচালিত করতে ক্রীড়া, শিক্ষা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাবে।অনুষ্ঠানটি ছিল উষ্ণতা, ভালোবাসা ও প্রেরণায় ভরা যেখানে সম্মাননা শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকেই তুলে

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন