Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৯, ২০২৬ , ১:০৬ অপরাহ্ণ

সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপনের শুভ উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু

লেখকঃ সিংড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড নিংগইন বাসস্ট্যান্ড জামে মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন কাজের শুভ উদ্বোধন করলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় এ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ জালাল উদ্দিনের ব্যক্তিগত ৩০ লাখ টাকা অনুদানের অর্থায়নে এ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, দাতা সাবেক কাউন্সিলর আলহাজ জালাল উদ্দিন, আলহাজ্ব মকলেছুর রহমান, আলহাজ্ব আঃ সামাদ সরদার, রিয়াদ মোস্তফা প্রমূখ।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন