নড়াইলের লোহাগড়ায় পবিত্র ঈদুল ফিতর উৎসব উপলক্ষে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন লোহাগড়া পৌর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তরুন সমাজসেবক চৌধুরী আনিসুর রহমান সনি।
বুধবার (১৮ মার্চ) সকালে শহরের অন্যতম বানিজ্যিক পয়েন্ট লক্ষীপাশা খেয়াঘাট এলাকা ও নিজ বাড়ি(চৌধুরী বাড়ি) তে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি গেঞ্জি ও জাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় স্থানীয় যুবক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমজীবি, অসহায় ও দুস্থরা ঈদ উপহার সামগ্রী পেয়ে উচ্ছাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চৌধুরী আনিসুর রহমান সনি বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাআল্লা। প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এসকল ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সনি চৌধুরী একজন মানবিক মানুষ। সে লোহাগড়ায় বিভিন্ন সামাজিক, মানবিক, ও সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ লোহাগড়া লক্ষীপাশার অসহায় দরিদ্র মানুষের মাঝে যাকাতের টাকা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন।
আজকালের কন্ঠ/আর বি