Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২৬ , ৬:৩৮ অপরাহ্ণ

লোহাগড়ায় ভিজিএফের চাল আনতে গিয়ে চেয়ারম্যান কতৃক এক নারীকে লাঞ্ছিত

লেখকঃ কাজী ইমরান , নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল নিতে গিয়ে এক নারীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির বিরুদ্ধে।

পাখি চেয়ারম্যান ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি ০১নং নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। ৫ আগষ্টের পর ভোল্ট পাল্টে তিনি নিজেকে জামায়াতে ইসলামীর একজন কর্মী দাবী করেন।

সুত্রে জানা গেছে , নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (পাখী) মোল্যা সভাপতি ছিলেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগকারী চাকুলিয়া গ্রামের বাসিন্দা সাফিয়া বেগম বলেন, “আমার স্বামী জাহাঙ্গীর গত তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। গতকাল সোমবার (১৬ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল নিতে আমি মিঠাপুর বাজারে পাখী চেয়ারম্যানের ঘরে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকি চাল না পেয়ে।

দুপুর ২টার দিকে আমাকে দুই কেজি চাল দেয়। অন্য লোকদেরকে ১০ কেজি চাল দেওয়া হয়। আমাকে ১০ কেজির পরিবর্তে ২ কেজি চাল দেওয়াতে আমি তা নিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান পাখী মোল্যা আমাকে বকাবকি করেন। পাখী চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দেন এবং এক পর্যায়ে গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন তিনি।”

তিনি আরও বলেন, “আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত। পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসার চালাতে আমাদের কষ্ট হয়। বড় ছেলে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। রাতে গলার ব্যথায় আমি ঘুমাতে পারিনি, গলা ফুলে গেছে। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে নলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই মহিলা আমাকে গালমন্দ করেছে। উপস্থিত লোকজন স্বাক্ষী আছে। মহিলা যা বলেছে তা মিথ্যা ও বানোয়াট।

লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার বলেন, “এ বিষয় টি আমি শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আজকালের কন্ঠ/আর এস/আই

প্রিন্ট করুন