Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২৬ , ১০:৫৩ পূর্বাহ্ণ

ফুলপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আর এইচ রুমেল

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আর এইচ রুমেল।

অদ্য ১৭ মার্চ ২০২৬ ইং তারিখে নিজ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং উপহার সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন সুবিধাবঞ্চিতরা।

উপহার সামগ্রী বিতরণকালে আর এইচ রুমেল বলেন, “ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, সমাজের গরিব-দুঃখী মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করা। আমরা চাই, সবাই যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বিপ্লবী দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এলাকাবাসী বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া, যা তাদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই আর এইচ রুমেল বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন