Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৬ , ৭:৫০ অপরাহ্ণ

সুনামগঞ্জের মধ্যনগরে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

লেখকঃ মোঃ খসরুজ্জামান কবীর , মধ্যনগর, সুনামগঞ্জ, প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা নুরুল ইসলাম (৭৪) আর নেই।সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে ময়মনসিংহে নিয়ে যান। দীর্ঘদিন ধরে তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্বজনরা জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহ শহরের বিএডিসি ফার্ম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ জন্মস্থান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় রৌহা গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।তার মৃত্যুতে জেলার মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/আর এস/ক

প্রিন্ট করুন