Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৬ , ১০:৩৬ পূর্বাহ্ণ

গাজীপুরে এক হাজার অস্বচ্ছল মানুষকে ঈদসামগ্রী উপহার দিলেন মো.ইসমাইল হোসেন

লেখকঃ গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী হরিণাচলা এলাকার প্রায় ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে৷ কোনাবাড়ী ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন এ উপহার সামগ্রী উপহার দেন৷

এলাকার অসহায় মানুষদের পাশাপাশি কারখানায় কর্মরত অস্বচ্ছল শ্রমিকদের মাঝেও এই উপহার দেওয়া হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সেমাই, ডাল, দুধ, চিনিসহ একটি প্যাকেট দেওয়া হয়৷ উপহার পেয়ে কহিনুর বেগম বলেন, আমাদের রোজগার কম, ঈদের প্যাকেট পেয়ে খুশি হয়েছি ৷ ঈদের দিনের জন্য তেমন কিছু আর কিনতে হবে না৷

বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে। যাদের আয় খুবই সীমিত। ঈদসহ উৎসবগুলোতে এসকল মানুষের পাশে সমাজের বিত্তশালীদের দাঁড়ানো উচিত। সেই চিন্তাধারা থেকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজ প্রায় ১ হাজার মানুষকে ঈদ সামগ্রী দেওয়া৷

এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, তরিকত ফেডারেশনের নেতা মোঃ হাসান উদ্দিন ভান্ডারী, ৭, ৮, ৯, নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছাঃ সেলিনা আক্তার, বেলায়েত হোসেন মুহুরী, মির্জা জামাল, আব্দুল হামিদ, মোতালেব মাস্টার, প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন