Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ

ঈদকে ঘিরে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাণীনগরের পাখি পল্লী, সূর্যমুখী বাগান ও ঝুলন্ত ব্রিজ

লেখকঃ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের ভিড়ে প্রাণচঞ্চল হয়ে উঠেছে রাণীনগরের ঐতিহ্যবাহী পাখি পল্লী ও হাতিরপুল এলাকার সূর্যমুখী ফুলের বাগান এবং নতুন নির্মিত ঝুলন্ত ব্রিজ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বিনোদন কেন্দ্র এখন স্থানীয় ও দূরদূরান্তের মানুষের কাছে বিনোদন ও অবকাশ যাপনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রতিদিনই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভিড় করছে নানা বয়সী মানুষ। হলুদ সূর্যমুখীর বিস্তীর্ণ ক্ষেত, পাখিদের কলতান এবং ঝুলন্ত ব্রিজ থেকে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করে দর্শনার্থীরা পাচ্ছেন নির্মল আনন্দ ও মানসিক প্রশান্তি।

স্থানীয়দের মতে, ঈদকে ঘিরে দর্শনার্থীদের এই বাড়তি আগমন এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্টরা আশা করছে, যথাযথ পরিচর্যা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে ভবিষ্যতে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন