বাংলাদেশ জাতীয় কর্মজীবী দলের উদ্যোগে ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১৫ মার্চ ২০২৬, রবিবার বিকেল ৪.৩০টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার আব্দুস সালাম হলে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাইনুল ইসলাম এবং সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর আসিফ মিজান।
এছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশন ড্রাগের এমডি মোঃ আব্দুস সামাদ মিয়া, ফিনিক্সের এমডি মোঃ মামুনুর রশিদ মোল্লা, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের এমডি মোঃ নুরে আলম সিদ্দিকি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, প্রফেসর কুদরত এ খোদা, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ আনোয়ার, ঢাকা সিটি ও পৌর ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, সাবেক ছাত্রনেতা মোঃ আনোয়ার জামান মানু।কর্মজীবী দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কার্যকরী সভাপতি মোঃ আলি হোসেন, সহ-সভাপতি সৈয়দ মশফিকুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোঃ ফেরদৌস হাওলাদার, ঢাকা জেলার সভাপতি এইচএম আনিসুজ্জামান মানিক, গাজীপুর মহানগরের সভাপতি মোঃ আইয়ুব খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জলিল মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদশা, মোঃ ইব্রাহিম প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কর্মজীবী দলের সভাপতি মোঃ সালাহউদ্দিন খান পিপিএম। সঞ্চালনা করেন কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আদায় করা হয়।
আজকালের কন্ঠ/আর বি