Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৬, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ

সুনামগঞ্জে শিলা বৃষ্টিতে হাওর পারের কৃষকের ফসলের স্বপ্ন যেন অধুরাই রয়ে গেল

লেখকঃ মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২০২৬-এর মাঝামাঝি সময়ে বাংলাদেশে, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধান, মরিচ ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জের হাওড় এলাকার কৃষকের বছরে একটি বোরো ফসল ঘরে তোলার স্বপ্ন যেন অধুরাই রয়ে গেছে।

শিলার আঘাতে ধানের শীষ ভেঙে যাওয়া, গাছ নুয়ে পড়া এবং আমের মুকুল ঝরে পড়ায় হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে, যা কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে।

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির প্রধান দিকসমূহ বোরো ধান: হাওর এলাকায় শিলার আঘাতে ধানের শীষ ভেঙে পড়েছে এবং অনেক জমির ধানগাছ মাটির সাথে মিশে গেছে।

সবজি ও মরিচ: শাকসবজি ও মরিচ ক্ষেত শিলার আঘাতে ছিন্নভিন্ন হয়ে নষ্ট হয়ে গেছে। আমের মুকুল: অসময়ের শিলাবৃষ্টিতে আম গাছ গুলোতে আমের মুকুল পড়ে গিয়ে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

আর্থিক ক্ষতি: হাওর এলাকা ও জেলার বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে কয়েকশ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে কৃষকরা আর্থিক সংকটে পড়ার মুখে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন