১৫ মার্চ রবিবার বিকেলে ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ড হল আসাদ গেট,ঢাকা, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আব্দুস সালাম, সংসদ সদস্য, ঠাকুরগাঁও- ২। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইনুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
বিশেষ অতিথি, ডাঃ মোঃ আঈনুল ইসলাম খান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডাঃ উমর ফারুক সহ – জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটি, এ কে এম মূসা লিটন, সভাপতি, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (এম ট্যাব), মোঃ বিপ্লুবুজ্জামান বিপ্লব, মহাসচিব, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (এম ট্যাব), খাজা মইনুদ্দিন মঞ্জু, সভাপতি, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটি সভাপতি গাজী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,
মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটি।
পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, পরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।