Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৫, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ

আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আত্রাই উপজেলার বান্দাইখাড়া মাদ্রাসা গেটের পেছনে প্রতিভা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভুটভুটিতে করে কয়েকজন যাত্রী ও একটি গরু নিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দ্রুত সহযোগিতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন