হাঁটুর পুরোনো ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানসিটির বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ইতিহাদে দ্বিতীয় লেগে এই ফরাসি তারকাকে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। আজ রাতে লা লিগায় এলচের মুখোমুখি হবে রিয়াল। ঐ ম্যাচেও এমবাপ্পেকে পাবে না রিয়াল ,তবে আগামী ১৮ মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপ্পে দলে পেতে মুখিয়ে আছেন কোচ আলভারো।
এলচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলভারো বলেন, প্রতিদিন এমবাপ্পের অবস্থার উন্নতি হচ্ছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির উপর নির্ভর করে। তবে আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকালকে ম্যাচে তাকে পাওয়া যাবে না।
আজকালের কন্ঠ/ আর এস