Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৪, ২০২৬ , ৭:৫৮ অপরাহ্ণ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম

লেখকঃ মো: রিয়াজ , শেরপুর জেলা প্রতিনিধি :

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে শেরপুরে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) শেরপুরের রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।

এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোথাও তিন দিনের বেশি সময় ধরে পানি জমে থাকতে দেওয়া যাবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আজকালের কন্ঠ/ আর এস/আর

প্রিন্ট করুন