Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৪, ২০২৬ , ২:১২ অপরাহ্ণ

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভাঙা রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা লিটন

লেখকঃ মোঃ রায়হানুল হক , রাণীনগর উপজেলা প্রতিনিধি :

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকার কারণে জরুরী রোগী সহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা সকল রোগী এবং রোগীর স্বজনদের যাতায়াতে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি স্থানীয় বিএনপি নেতার নজরে আসলে তিনি তার নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন।

‎নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও যানবাহন চলাচলের উনুপযোগী হওয়ায় রোগী ও রোগীর স্বজনদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে জরুরি রোগী আনা-নেওয়ার সময় অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটত, ফলে ভোগান্তি বাড়ত বহুগুণ। এরফলে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আসা স্বজন, গাড়ি চালক এবং স্থানীয় লোকজনের মধ্যে একধরনের চাপা ক্ষোভ বিরাজ করতো। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা হলেও তা কর্তৃপক্ষের নজরে আসেনি।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাস্তার বেহাল অবস্থার ছবি পোস্ট হলে বিষয়টি সবার নজরে আসে। সেই পোস্টটি দেখে মানবিক দায়বদ্ধতা থেকে দ্রুত উদ্যোগ নেন রানীনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল হক লিটন। তিনি নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথের ভাঙা অংশ সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।

‎এব্যাপারে মোঃ মেজবাউল হক লিটনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে রোগী ও রোগীর স্বজনদের এই ভোগান্তির একটি পোস্ট দেখি। বিষয়টি দেখে আমি আমার মানবিক দায়বদ্ধতা থেকে সাংবাদিক, হাসপাতালের আশেপাশের স্থানীয় লোকজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফদের সঙ্গে কথা বলে সমস্যার গুরুত্ব অনুধাবন করি। এরপর নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নিই। তিনি আরও বলেন, এ ধরনের জনভোগান্তির বিষয় তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমি মানুষের কল্যাণে এ ধরনের কাজ সবসময় করে যেতে চাই।

‎স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসক বলেন, ভাঙা রাস্তার কারণে রোগীদের হাসপাতালে পৌঁছাতে অনেক সমস্যা হতো। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। মোঃ মেজবাউল হক লিটন নিজ উদ্যোগে এই ভাঙাচোরা রাস্তা সংস্কার করেছেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে রাস্তা মেরামত হওয়ায় উপস্থিত জনতা স্বস্তি প্রকাশ করেছে। তারা বলেন এখন রোগী আনা-নেওয়া সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।

‎এদিকে এলাকাবাসী বিএনপি নেতা মেজবাউল হক লিটনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এমন জনকল্যাণমূলক কাজ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আরও বলেন প্রতিটি রাজনৈতিক নেতৃবৃন্দ যদি এমনভাবে সামাজিক এবং মানবিক কাজে এগিয়ে আসতো তাহলে আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাতে পরিণত হতো।

আজকালের কন্ঠ/ আর এস/আর

প্রিন্ট করুন