Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২৬ , ২:৫৪ অপরাহ্ণ

আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।

ত্রয়োদশ সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দল জামায়াত ডেপুটি স্পিকার পদ নেয়নি।

বিরোধীদলীয় নেতা স্পিকারের কাছে আশা প্রকাশ করে বলেন, আপনার কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করছি। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন