Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২৬ , ১০:২৫ পূর্বাহ্ণ

ফুলপুর উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আর এইচ রুমেল

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আর এইচ রুমেল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। তাই ঈদের এই পবিত্র মুহূর্তে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখেও হাসি ফুটাতে হবে।

মোঃ আর এইচ রুমেল আরও বলেন, ফুলপুর উপজেলার মানুষ সবসময়ই শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উদাহরণ সৃষ্টি করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি আরও এগিয়ে যায়।

তিনি বলেন, ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এজন্য তিনি ফুলপুর উপজেলা বাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিসহ ফুলপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন