Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১১, ২০২৬ , ৭:০৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতি ও মানবিকতার বার্তা: বাকেরগঞ্জে মোহাম্মদ নাসির উদ্দিন জমাদ্দার

লেখকঃ বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। আত্মশুদ্ধি ও সংযমের এক মাসব্যাপী সাধনার পর এই ঈদ মানুষের মধ্যে সাম্য, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বাণী ছড়িয়ে দেয়। এ উপলক্ষে জাতির সকল স্তরের মানুষের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বাকেরগঞ্জ পৌর শাখার সভাপতি, সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খানের বিশ্বস্ত সহযোদ্ধা ও ঘনিষ্ঠজন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন জমাদ্দার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়; এটি মানুষের মাঝে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। রমজানের সংযম ও আত্মত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়, সততা ও মানবকল্যাণের পথে চলার প্রেরণা জোগায়।

মোহাম্মদ নাসির উদ্দিন জমাদ্দার বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাই ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঈদের শিক্ষা আমাদেরকে বিভেদ নয়, বরং ঐক্য, সহমর্মিতা ও সৌহার্দ্যের পথে চলতে উদ্বুদ্ধ করে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীসহ বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঈদের আনন্দ ও শান্তি যেন সবার জীবনে বয়ে আনে কল্যাণ, সমৃদ্ধি ও স্থায়ী শান্তি।

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন