মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বরিশালের গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে২০২৫ ও ২০২৬ অর্থবছরে মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে ১৫ জন নারীকে ৭,২০,০০০(দুই লক্ষ বিশ হাজার) টাকা ঋণের চেক বুধবার সকালে গোরনদী উপজেলা সভাকক্ষে প্রধান করা হয়।
বরিশালের গৌরনদী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে দর্জি বিজ্ঞান (WTC) প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা ১৫ জন নারীকে ঋণের চেক বিতরন অনুষ্ঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা জাহানারা পারভিন’র সভাপতিত্বে। প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম মহোদয় ঋণের চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাস কুমার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উপস্থাপক মো: জাহাঙ্গীর হোসেন।ঋণের চেক বিতরণ শেষে প্রধান অতিথি মহোদয় কিশোর কিশোরী ক্লাব দপ্তরি /অফিস সহায়কদের মাঝে ৭ (সাত) মাসের সম্মানী বিতরণ করেন।
আজকালের কন্ঠ/ আর এস/এম