মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড | Daily AjKaler Kontho

মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শাহ আলী (২৩) নামে এক মাদকসেবীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহ আলী ওই এলাকার তারু মিয়ার ছেলে। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের সময় শাহ আলীকে হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বিশেষ করে মুরাদনগরে মাদক নির্মূলে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

আজকালের কন্ঠ/আর বি