Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১১, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ

এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না: পরওয়ার

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদ অধিবেশন শুরু হলে সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হতে হবে।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে ১১ দলের সংসদীয় বৈঠকে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার চূড়ান্ত করার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। অধিবেশন শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন। অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।

বিরোধী দল নাকচ করেছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নাকচ করেছি বলতে হবে, এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন