আজ (১০.০৩.২৬) পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সম্মানিত চিকিৎসকবৃন্দের সম্মানে “চিকিৎসক ইফতার মাহফিল ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন: ড. শফিকুল ইসলাম মাসুদ।
মাননীয় সংসদ সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ।
অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিবেদিত হওয়ার গুরুত্ব এবং রমজানের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। ফোরামের উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক ও নেতৃবৃন্দ এই মিলনমেলায় অংশ নেন।
আজকালের কন্ঠ/ আর এস