Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৯, ২০২৬ , ১০:১৩ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ মার্চ) শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

রোববার (৮ মার্চ) বিকেল থেকেই এই মাঠে জড়ো হতে থাকেন জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান, সংসদ সদস্য এম এ হান্নান এবং জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এসময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের অধিকার আদায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট করুন