Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৮, ২০২৬ , ৩:০০ অপরাহ্ণ

জাবি সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা : নির্বাচন ১০ মার্চ

লেখকঃ জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচনী তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাবিসাস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.নাহিদ আখতার তফসিলপত্র পাঠ করেন।

তফসিলপত্রে বলা হয়, আগামী ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় জাবিসাস কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা 7 মার্চ দুপুর আড়াইটা থেকে আগামী ৮ মার্চ দুপুর ১১টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ মার্চ বিকাল ৫টা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইফ মো: মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক সাহাদাত হোসেন প্রমুখ।

এর আগে গত ৬ মার্চ অনুষ্ঠিত জাবিসাসের কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত ৬ মার্চ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের অনুমোদনের মাধ্যমে ২০২৬ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন