Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৭, ২০২৬ , ১১:১৭ পূর্বাহ্ণ

নৌযান চলাচল নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সাবধানে নৌযানগুলোকে চলাচল করতে হবে।

শনিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের দক্ষিনাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

 

প্রিন্ট করুন