Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৭, ২০২৬ , ১০:৫৭ পূর্বাহ্ণ

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে একটি দেশীয় এলজি বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন ১৪নং মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালীর চাটখিল থানার পাঁচঘরিয়া (সুবের বাড়ি) এলাকার মৃত শাহাব উদ্দিন ওরফে হেঞ্জার ছেলে বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আরিফ (৩৬) এবং একই উপজেলার রাজিবপুর (আব্দুল হাজী বাড়ি) এলাকার নুর হোসেনের ছেলে মো. ফাহিম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় এলজি বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ (২টি সবুজ, ১টি নীল, ১টি লাল ও ১টি কালো রঙের) উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন