বরিশালের আগৈলঝাড়ায় চেংঙ্গুটিয়া গ্রামে আল-ফালাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনা ও(আত তাকওয়া) অস্ট্রেলিয়ায় অর্থায়নে হতদরিদ্রদের মাঝে রমজানের প্যাকেজিং ফুড ২০২৬- ইফতার সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৫-মার্চ) বিকাল ৪টায় চেংঙ্গুটিয়া গ্রামের ঈদগাঁ ময়দান ও বাজারে ইফতার সামগ্রী ও ব্যাটারি চালিত দুটি ভ্যান, এবং মুদি ব্যবসায়ীকে অর্থ সহায়তা ও বিতরণ করা হয়।
মানবতার সেবায় ও মাহে রমজান উপলক্ষে আল ফালাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুল আহসান (নুর ইসলাম) এর উদ্যোগে প্রায় ৪৯-জন হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও দুটি ব্যাটারি চালিত অটো ভ্যান
বিতরণ এবং দুজন মুদি ব্যবসায়ী
পরিবার’কে দোকানের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে স্বচ্ছ স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে অর্থ সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চেংঙ্গুটিয়া গ্রামের সমাজসেবক সালাম সরদার, জি, এম ফারুক, আতিয়ার হাওলাদার, মনির হাওলাদার, ৩-নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হাফিজুল ঘরামী, সাধারণ সম্পাদক রেজাউল ঘরামী, বিএনপি নেতা তরুনসমাজসেবী মো.ফরিদ ঘরামী, মো.ইকবাল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল ফালাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুল আহসান বলেন হতদরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম
আল ফালাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি