Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৫, ২০২৬ , ১:১৪ অপরাহ্ণ

কুড়িগ্রামে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (৪ মার্চ) জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকার গ্রামের মেসার্স এনএমবি ব্রিকস-কে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়াও ভাটাটির হালনাগাদ কাগজপত্র না থাকায় স্কেভেটর দিয়ে অবকাঠামো ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এসময় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন