Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ

আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার বিকাশ যাতে ঘটাতে পারি: বিমানমন্ত্রী

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

আজ দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিশ্রুতি ( নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিমান মন্ত্রী আফরোজা খানম (রিতা) উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশ্যে বলেন, আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার বিকাশ যাতে ঘটাতে পারি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নির্বাচনী ইশতেহার সমূহকে বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রায় বিভক্ত করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ৬ মাসের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ সংশ্লেষের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হবে।

সভায় অন্যান্যোদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন