Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩, ২০২৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ চৌধুরি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুভ চৌধুরি বারবাজার এলাকার বেলাট গ্রামের বিদ্যুত চৌধুরির ছেলে ।

স্থানীয়রা জানান , শুভ চৌধুরি পেশায় একজন মোবাইল মেকানিক। সে আজ সন্ধার পর বারবাজার এলাকার আওলিয়া মসজিদের পশ্চিম পাশে ট্রেন লাইনের নিকটে মোবাইল ফোনে কথা বলার সময় দূর্ঘটনায় পতিত হয় ।

এ ব্যাপারে বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশে^র হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস সন্ধা ৭.২০ মিনিটে বারবাজার এলাকা ছেড়ে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। ইতিমধ্যে নিহতের বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন