জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে কৃষিখাতে পানির সংকট বেড়েছে। এই পরিস্থিতিতে নাটোরের বড়াইগ্রামে সোমবার সকালে পানি ব্যবহারকারী কৃষক গ্রুপের জন্য বিকল্প ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী ও বিএডিসি বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলী জিয়াউল হক , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ প্রমুখ।
তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ জানান, AWD পদ্ধতি অনুসরণ করলে ধানচাষে ২০–৩০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় সম্ভব, যার ফলে খরচ কমে ও লাভ বৃদ্ধি পায়। প্রশিক্ষণে সেচ ব্যবস্থাপনা, জমিতে পানির স্তর নির্ধারণ ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের ব্যবহারিক কৌশল প্রদর্শন করা হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত এ কর্মসূচি ‘পার্টনার’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সেচ ব্যবস্থাপনা কৃষির টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
আজকালের কন্ঠ/আর বি