আজ রোববার থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় মো. আতাউর রহমান (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের মো. হাফিজুল ইসলামের ছেলে।
আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত আতাউর রহমানকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আজকালের কন্ঠ/আর বি