Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৬ , ১১:৪৪ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

লেখকঃ অনলাইন ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শনিবার রাতে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, প্রণালি সংলগ্ন এলাকায় অবস্থানরত জাহাজগুলো বারবার ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর পক্ষ থেকে সতর্কবার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলো।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালি। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করেছেন বিশ্লেষকেরা।

প্রিন্ট করুন