জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম বাউফল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আছর বাদ গোসিংগা খানকায়ে ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ জলিল হিরু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।