Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬ , ১০:০৯ অপরাহ্ণ

বিরুষ্কার বিয়েতে খরচ ১০০ কোটি, বিজয়-রাশমিকার কত?

লেখকঃ বিনোদন ডেস্ক :

দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়লেন। বহুদিন ধরে তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে উদয়পুরে চারহাত এক করলেন এ তারকা জুটি। দুটি ভিন্ন মতে বিয়ে করেছেন তারা। এলাহি আয়োজনও ছিল বিয়েতে। কত খরচ হলো বিয়েতে?

জানা গেছে, বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের খরচের কাছাকাছি নাকি বিজয় ও রাশমিকার বিয়েতে খরচ হয়েছে। রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন তারা।

সেই রিসোর্ট থেকে দেখা যায় সুপ্রাচীন অরাবলি পর্বত। রিসোর্টের প্রতিটি কোণে রয়েছে শৌখিনতার ছোঁয়া। এ রিসোর্টে রয়েছে ১১৭টি বিলাসবহুল ঘর। তার মধ্যে রয়েছে কিছু সুইট ও ভিলাও। এই ঘরে এক রাতে থাকার খরচ ২০ থেকে ৫০ হাজার টাকা।

এর মধ্যে কয়েকটি বিশেষ ভিলা রয়েছে, যার খরচ প্রায় ৭০ হাজার টাকা। তাই বিয়ের স্থানের জন্য বিজয়-রাশমিকা যে মোটা অঙ্ক খরচ করেছে, তা অনুমান করাই যায়। সূত্রের খবর অনুযায়ী, এখন পর্যন্ত সব মিলিয়ে বিয়ের জন্য ২.৫ কোটি টাকার আশপাশে খরচ করেছেন বিজয় ও রাশমিকা।

 

প্রিন্ট করুন