Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬ , ২:৪৫ অপরাহ্ণ

জবিতে বেদখলকৃত হল উদ্ধারে আইনি জটিলতা সংশোধনের আশ্বাস-সাংসদ হামিদুর রহমান হামিদের

লেখকঃ জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে বেদখলে থাকা হলগুলো উদ্ধার ও এই সম্পর্কিত সকল আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস ব্যক্ত করেছেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হামিদুর রহমান হামিদ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রয়ারি) পুরান ঢাকার স্টার হোটেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সহযোগিতায় পুরোনো হলসমূহ ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এই বিষয়ে জবি উপাচার্য ডঃ রেজাউল করিম ভূয়সী প্রশংসা করে বলেন,অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী।যা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কিছু অসংগতি সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, মহান জাতীয় সংসদের মাধ্যমে আইন সংশোধন সম্ভব এবং এ ক্ষেত্রে সংসদ সদস্যের কার্যকর ভূমিকা প্রত্যাশিত।

এসময় জবি শিক্ষক সমিতির সভাপতি সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যই সর্বাগ্রে বিবেচ্য। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে বিদ্যমান আইনি জটিলতার সমাধান সম্ভব হবে এবং বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধার করা যাবে। একই সঙ্গে বর্তমান সরকারের সময়ে বিশ্ববিদ্যালয় অধিক সুযোগ-সুবিধা পাবে বলেও তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে ট্রেজারার ড.সাবরিনা শরমীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হলের প্রভো স্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, জকসু প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন